© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পটুয়াখালীর ৪ আসনের তিনটিতে বিএনপির জয়, একটিতে জামায়াত

শেয়ার করুন:
পটুয়াখালীর ৪ আসনের তিনটিতে বিএনপির জয়, একটিতে জামায়াত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪৮ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালীর ৪টি আসনের মধ্যে ২টিতে বিএনপি এবং বাকি দুই আসনের মধ্যে ১টিতে গণঅধিকার পরিষদের নুরুল হক নুর ও অপরটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ড. শফিকুল ইসলাম মাসুদ বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে পটুয়াখালীর জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, পটুয়াখালী-১ (পটুয়াখালী সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবসরপ্রাপ্ত) আলতাফ হোসেন চৌধুরী। ১৬৪টি কেন্দ্রের মধ্যে তিনি মোট ১ লাখ ৫২ হাজার ৮৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী মো. ফিরোজ আলম পেয়েছেন ৫৮ হাজার ১৬১ ভোট। আসনটিতে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিজয়ী হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ। ১১৬টি কেন্দ্রের মধ্যে তিনি ১ লাখ ৭৫০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. সহিদুল আলম তালুকদার পেয়েছেন ৭৩ হাজার ৬৭৬ ভোট। এ আসনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিজয়ী হয়েছেন সাবেক ডাকসু ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি, ট্রাক প্রতীকের প্রার্থী নুরুল হক নুর। মোট ১২৫টি কেন্দ্রে তিনি ৯৭,৩২৩ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুন ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৮৭ হাজার ৩৬১ ভোট। এ আসনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এদিকে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী এবিএম মোশারফ হোসেন। মোট ১২৫টি কেন্দ্রের মধ্যে তিনি ১ লাখ ২৪ হাজার ১৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান পেয়েছেন ৭০ হাজার ১২৭ ভোট। এ আসনে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

আরআই/টিকে

মন্তব্য করুন