© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাকিস্তানে ৫.৬ মাত্রার ভূমিকম্পের আঘাত

শেয়ার করুন:
পাকিস্তানে ৫.৬ মাত্রার ভূমিকম্পের আঘাত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫১ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
পাকিস্তানে সিন্ধু ও বেলুচিস্তানের বেশ কয়েকটি জেলায় ভূমিকম্প আঘাত হেনেছে। পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের (পিএমডি) ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র একথা জানায়। খুজদারে বৃহস্পতিবার সকাল ১০ টা ৫২ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।

খুজদারে সকাল ১০ টা ৫২ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। বেলা ১১ টা ৩০ মিনিটের দিকে দ্বিতীয়বারের মতো কম্পন অনুভূত হয়, দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬।

সুক্কুর, জ্যাকোবাবাদ, খুজদার, ঝাল মাগসি, দাদু, নাসিরাবাদ এবং আশেপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

এরআগে ২০২৬ সালের অক্টোবরে পাকিস্তানের বেশ কয়েকটি অঞ্চলে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানায়, এই ভূমিকম্পে খাইবার পাখতুনখোয়া, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ এবং অন্যান্য উত্তরাঞ্চলীয় অঞ্চল কেঁপে ওঠে।

কেএন/টিকে


মন্তব্য করুন