৯১ বছর বয়সী বাবাকে নিয়ে ভোট দিতে এসেছিলেন নোবেল
ছবি: সংগৃহীত
০২:০০ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
দীর্ঘ প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। রাজনীতির মাঠের পাশাপাশি সরগরম শোবিজ অঙ্গনও।
বাবা-মাকে সঙ্গে নিয়ে ভোট দিতে এসেছিলেন দেশের জনপ্রিয় মডেল আদিল হোসেন নোবেল। সঙ্গে ছিলেন তার স্ত্রীও। ভোটকেন্দ্রের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং সরকারের কাছে নিজের প্রত্যাশার কথাও জানান নোবেল।
৯১ বছর বয়সে ভোটকেন্দ্রে উপস্থিত হওয়া সহজ বিষয় নয়। কিন্তু নোবেলের বাবার উপস্থিতি দেখিয়েছে- গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতা বয়সের কাছে হার মানে না।

এছাড়াও ভোট দিয়েছেন দেশের তারকাদের অনেকে। নগরবাউল খ্যাত মাহফুজ আনাম জেমস ভোট দিয়েছেন বারিধারা ডিওএইচএস এলাকার বারিধারা স্কলার স্কুল অ্যান্ড কলেজে। তিনি ঢাকা ১৭-এর ভোটার।
নোবেল ছাড়াও ভোট দিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেছেন জেমস, কনকচাঁপা, আজমেরী হক বাঁধন, ওমর সানী, রবি চৌধুরী, কুদ্দুস বয়াতি, নাজমুন মুনিরা ন্যান্সিসহ তারাকাদের অনেকে।
আজ ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে সারা দেশে ভোট গ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলেছে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।
কেএন/টিকে