© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তারেক রহমানকে ভাই সম্বোধন করে অভিনন্দন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন:
তারেক রহমানকে ভাই সম্বোধন করে অভিনন্দন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৮ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শুক্রবার দুপুর ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ কথা জানান।

বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শুক্রবার দুপুর ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ কথা জানান।

মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পোস্টে লিখেছেন, বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে, জানাই আমার শুভনন্দন, আমার আগাম রমজান মোবারক। বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তার দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন।

তিনি লিখেছেন, আমাদের সঙ্গে সবসময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি।

এদিকে, জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। এ পর্যন্ত ২৯৫টি আসনে পাওয়া বেসরকারি ফলাফলে ২১৩টি আসনে জয় পেয়েছে বিএনপি নেতৃত্বাধীন জোট।

এ ছাড়া ৭৪টিতে জয় পেয়েছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থীরা। আর অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ৮টি আসনে।

এসএস/টিএ

মন্তব্য করুন