© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টাঙ্গাইলের আপন দুই ভাই যাচ্ছেন সংসদে

শেয়ার করুন:
টাঙ্গাইলের আপন দুই ভাই যাচ্ছেন সংসদে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২২ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের দুটি গুরুত্বপূর্ণ আসনে বিএনপি মনোনীত দুই ভাই পিন্টু টুকু জয়ী হয়েছেন।

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে থেকে বড় ভাই সাবেক মন্ত্রী আবদুস সালাম পিন্টু এবং ছোট ভাই কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু নির্বাচিত হয়েছেন। 

ছালাম পিন্টু  ১ লাখ ৯৮ হাজার ২১৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের হুমায়ুন কবির পেয়েছেন ৬০ হাজার ৮৭১ ভোট। এ আসনে ১৩৯টি কেন্দ্র থেকে ৬৪.৫৬ শতাংশ ভোট পড়েছে, বাতিল হয়েছে ৫ হাজার ৫৫৫টি ভোট।

অন্যদিকে টাঙ্গাইল-৫ (সদর) আসনে তার ছোট ভাই এবং বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বেসরকারিভানে নির্বাচিত হয়েছেন। তিনি ১ লাখ ৩১ হাজার ২৭৯ ভোট পেয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আহসান হাবিব মাসুদ ৮০ হাজার ৮২৩ ভোট পেয়েছেন।

আব্দুস সালাম পিন্টু টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং আগের নির্বাচনে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে টাঙ্গাইল-২ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে শিক্ষা উপমন্ত্রী ও ২০০৩-২০০৬ সালে শিল্প মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ ১৭ বছর তিনি কারাভোগ করেছেন। তার ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকু এবার প্রথমবার টাঙ্গাইল-৫ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কেন্দ্রীয় ছাত্রদল ও যুবদলে নেতৃত্বের অভিজ্ঞতা থাকায় তিনি বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তাদের দুই ভাইয়ের এই বিজয়ে নিজ নিজ আসন, পরিবারসহ নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। ফুলেল শুভেচছা অভিনন্দনে ব্যাস্ত সময় কাটছে নিজ নিজ কর্মী সমর্থকদের নিয়ে।  তবে রাজনৈতিক এই দুই সহদর নির্বাচিত হওয়ার পূর্বে যে সব উন্নয়ন করার আশ্বাস দিয়েছেন তা সঠিকভাবে পালন করবে বলে আবারও ভোটারদের নিশ্চিত করেছেন।

এমআই/এসএন

মন্তব্য করুন