© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিরাজগঞ্জ থেকে এবার মামা-ভাগ্নে যাচ্ছেন সংসদে

শেয়ার করুন:
সিরাজগঞ্জ থেকে এবার মামা-ভাগ্নে যাচ্ছেন সংসদে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৮ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
সিরাজগঞ্জের দুইটি সংসদীয় আসন থেকে বিএনপির মনোনয়নে মামা ও ভাগ্নে বিজয়ী হয়েছেন। সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদরের একাংশ ও কামারখন্দ) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু তৃতীয়বারের মতো এবং সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে তার ভাগ্নে জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ও জাতীয় পার্টি সরকারের উপ-প্রধানমন্ত্রী ড. এম এ মতিনের ছেলে ডা. এম এ মুহিত জয়লাভ করেছেন।

সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদরের একাংশ ও কামারখন্দ) আসনে ইকবাল হাসান মাহমুদ টুকু ধানের শীষ প্রতিকে ১ লাখ ৭৭ হাজার ৫৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৭৯৭ ভোট।

এ আসনে মোট প্রদত্ত ভোট পড়েছে ৩ লাখ ২৬ হাজার ১৪১টি।

অন্যদিকে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে এম এ মুহিত ধানের শীষ প্রতিকে ১ লাখ ৭১ হাজার ৫০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা কলি প্রতীকের প্রার্থী এম. এম সাইফ মোস্তাফিজ পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৮২৪ ভোট। এ আসনে মোট প্রদত্ত ভোট পড়েছে ২ লাখ ৮৮ হাজার ৬৯৬টি।

এসকে/এসএন

মন্তব্য করুন