© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিয়ের ছবি-ভিডিও নিয়ে ওটিটি প্ল্যাটফর্মের প্রস্তাব ফেরালেন বিজয়-রাশ্মিকা!

শেয়ার করুন:
বিয়ের ছবি-ভিডিও নিয়ে ওটিটি প্ল্যাটফর্মের প্রস্তাব ফেরালেন বিজয়-রাশ্মিকা!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৭ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
তারকাদের হাঁড়ির খবর জানতে কে না চান? আর তা যদি হয় প্রেম, বিয়ে কিংবা দাম্পত্য নিয়ে তাহলে তো সেই কৌতূহল বেড়ে হয় কয়েকগুণ। ব্যতিক্রম নন দক্ষিণী সিনেদুনিয়ার দুই স্বনামধন্য অভিনেতা-অভিনেত্রী বিজয় দেবরাকোন্ডা ও রাশ্মিকা মন্দানা।

বিনোদুনিয়ায় কান পাতলে বহু বছর ধরেই তাঁদের সম্পর্কের গুঞ্জন শোনা যায়। যদিও তাতে কখনওই সিলমোহর দেননি তাঁরা। এর মাঝেই বিগত বেশ কিছু মাস ধরে শোনা যাচ্ছে, চর্চিত তারকা জুটির বিয়ের গুঞ্জন। এর মাঝেই প্রকাশ্যে এল তাঁদের বিয়ে নিয়ে নয়া তথ্য। যা রীতিমতো বিস্ফোরক বললেও ভুল হবে না।

চলতি মাসে ২৬ তারিখ বিজয়-রাশ্মিকার চারহাত এক হবে বলে গুঞ্জন। বিয়ের দিন নিয়ে কোনও ঘোষণা করেননি তাঁরা কেউই। এর মাঝেই তেলুগু সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, প্রথম সারির এক ওটিটি প্ল্যাটফর্মের তরফে বিজয় রশ্মিকার বিয়ের মুহূর্তের বিশেষ মুহূর্তের ‘এক্সক্লুসিভ’ ‘স্বত্ব কেনার প্রস্তাব গিয়েছিল। মোটা অঙ্কের চুক্তির বিনিময়ে সেই ছবিই নাকি তথ্যচিত্র আকারে প্রকাশ করার পরিকল্পনা ছিল জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মটির। কিন্তু মোটা টাকার সেই চুক্তিপ্রস্তাব নাকি ফিরিয়ে দিয়েছেন রশ্মিকা ও বিজয়।

মোটা অঙ্কের চুক্তির বিনিময়ে সেই ছবিই নাকি তথ্যচিত্র আকারে প্রকাশ করার পরিকল্পনা ছিল জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মটির। কিন্তু মোটা টাকার সেই চুক্তিপ্রস্তাব নাকি ফিরিয়ে দিয়েছেন রাশ্মিকা ও বিজয়।



নিজেদের ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে ভালোবাসেন বিজয় ও রশ্মিকা। বিয়ে ও সম্পর্ক নিয়েও তাই স্পিকটি নট তাঁরা। তাই বিয়ের অনুষ্ঠানের যাবতীয় যা কিছু সবটাই আত্মীয়-বন্ধু ও ঘনিষ্ঠদের নিয়েই আয়োজন করতে চান।

নিজেদের বিয়ের মতো পবিত্র অনুষ্ঠানকে ব্যবসার রূপ দিতে নারাজ বিজয়-রশ্মিকা। আর তা যদি হয় তাহলে বলতে হয় উদয়পুরে তাঁদের স্বপ্নের বিয়ে হবে এক্কেবারে ঘরোয়াভাবে। বলে রাখা ভালো, কানাঘুষো শোনা যাচ্ছে, ২০২২ সালে দক্ষিণী তারকা দম্পতি নয়নতারা ও ভিগনেশের বিয়ের ছবি ও ভিডিও নিয়ে আইনি জটিলতা দেখা গিয়েছিল। তাই তার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেই বিষয়ে সতর্ক হয়েছেন দু’জনেই।

উল্লেখ্য, গত অক্টোবরেই মনের মানুষ বিজয়ের সঙ্গে বাগদান সেরেছেন নায়িকা। হাতে জ্বলজ্বল করছে কয়েক লাখি হিরের আংটি। সেই নিয়ে নানা সময় তাঁর দিকে প্রশ্ন এলেও তা সন্তর্পণে এড়িয়ে গিয়েছেন। এবার অপেক্ষা ২৬ ফেব্রুয়ারি তাঁদের বিয়ের গুঞ্জন সত্যি হওয়ার।

এসএন 

মন্তব্য করুন