© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাতীয় সরকার গঠন নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করেছেন আমীর খসরু

শেয়ার করুন:
জাতীয় সরকার গঠন নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করেছেন আমীর খসরু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৭ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয় সরকার গঠন নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ সন্ধ্যায় বিএনপির গুলশান কার্যালয়ে দলীয় বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

জাতীয় সরকার প্রসঙ্গে আমীর খসরু বলেন, ‘আমাদের সাথে যুগপৎ আন্দোলনে যারা ছিলেন তাদেরকে সাথে রেখে আমাদের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে জাতীয় সরকার গঠন করা হবে।’

বিরোধী দল প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘রাজনৈতিক শিষ্টাচার গুরুত্বপূর্ণ। রাজনৈতিক শিষ্টাচারের মাধ্যমে দেশ পরিচালনা করবে বিএনপি। এতে গণতন্ত্র শক্তিশালী হবে।’

পররাষ্ট্রনীতি কেমন হবে প্রশ্নে আমীর খসরু বলেন, ‘আমাদের কোনও দেশকেন্দ্রীক পররাষ্ট্রনীতি নাই। সব দেশের জন্য আমাদের পররাষ্ট্রনীতি এক। সব দেশ আমাদের বন্ধু।’

এসকে/এসএন

মন্তব্য করুন