© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সালমানের একটি ফোন বরুণকে মানসিকভাবে শক্তি জুগিয়েছিল!

শেয়ার করুন:
সালমানের একটি ফোন বরুণকে মানসিকভাবে শক্তি জুগিয়েছিল!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৪ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে ‘বর্ডার ২’। ছবিতে সানি দেওলের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন বরুণ ধাওয়ান। তবে ট্রেলার প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছিল বরুণকে। বিশেষ করে তাঁর হাসি নিয়ে তৈরি হয়েছিল ট্রলের ঝড়।

কিন্তু ছবিটি মুক্তির পর বদলে যায় দৃশ্যপট। দর্শকদের প্রশংসায় ভাসতে শুরু করেন তিনি- আর সেই কঠিন সময় পার হতে পাশে পেয়েছিলেন সালমান খানকে।

সম্প্রতি মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে আয়োজিত ছবির সাফল্য উদ্‌যাপন অনুষ্ঠানে বরুণ জানান, ট্রেলার মুক্তির পরের সেই সময়টা তাঁর জন্য সহজ ছিল না। যদিও বিষয়টি খুব বেশি গুরুত্ব দেননি, তবু সালমানের একটি ফোন তাকে মানসিকভাবে শক্তি জুগিয়েছিল।

বরুণ জানান, ট্রেলার রিলিজের মাঝেই এক রাতে সালমান তাঁকে ফোন করে বলেছিলেন—‘ভালো কিছু আসছে।’ এই কথাটিই তাঁর আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়।

ছবির সাফল্যের পর আবারও বরুণকে ফোন করেন সালমান। গভীর রাতে পাওয়া সেই ফোনকলে তিনি বরুণকে বলেন, ‘আমি তোমার জন্য গর্বিত।



এই প্রশংসা শুনে আবেগে বিছানার ওপর দাঁড়িয়ে পড়েছিলেন বরুণ।

তাঁর ভাষায়, ‘এই কথা শুনে আমি বিছানার ওপর দাঁড়িয়ে পড়েছিলাম। কারণ, তিনি সহজে কারও প্রশংসা করেন না। তাঁর ওই শব্দগুলো আমাকে যে আত্মবিশ্বাস দিয়েছে, তা কোনো পুরস্কারের চেয়ে কম নয়।’

১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত ‘বর্ডার ২’ সিনেমা ইতোমধ্যে বিশ্বজুড়ে আয় করেছে ৪৬৪ দশমিক ২২ কোটি রুপি।

মুক্তির ২০ দিনে ভারতে আয় দাঁড়িয়েছে ৩৭৭ কোটিতে।

এসকে/এসএন

মন্তব্য করুন