ফরিদপুর-৩ / ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানালেন বিজয়ী নায়াব ইউসুফ
ছবি: সংগৃহীত
০৯:৫৫ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নায়াব ইউসুফ আহমেদ ১ লাখ ৪৮ হাজার ৫৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। পরে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজ বাসভবনে জনসাধারণের মধ্যে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
এ সময় নায়াব ইউসুফ বলেন, এই বিজয় আমার একার নয়, এটি আমার ফরিদপুরবাসীর। যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের উৎসর্গ এই সাফল্য।
আপনারা যে ভালোবাসা আমাকে দিয়েছেন, তার প্রতিদান আমি আমার কাজের মাধ্যমে ফরিদপুরবাসীর জন্য প্রদান করব, যেমনটি করেছেন আমার পূর্বপুরুষেরা। আমি আনন্দিত যে এই আসনটি আবারও ধানের শীষের জয় দ্বারা সজ্জিত হয়েছে। আমি সর্বদা ন্যায় ও সত্যের পথ অনুসরণ করে কাজ করব।
তিনি বলেন, আমাদের এই জাগরণ প্রমাণ করে, মানুষ বিকল্প, নীতিভিত্তিক রাজনীতি এবং পরিবর্তন চায়।
যারা দিন-রাত পরিশ্রম করেছেন, তাদের আত্মত্যাগ বৃথা যাবে না। আমার হৃদয়ের সব ভালোবাসা দিয়ে বলছি, আমরা এক চির অমসৃণ পথের যাত্রী। কল্যাণের রাজনীতি একটি দীর্ঘ পথচলা।
তিনি আরো জানান, এই নির্বাচনের সময় ফরিদপুর-৩ আসনে ভোটগ্রহণ ও গণনা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। ভোটাররা স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করেছেন এবং ভোট প্রদানের পর আনন্দের সঙ্গে নিজ নিজ ঘরে ফিরেছেন।
নায়াব ইউসুফ আরো বলেন, আমাদের আরো গোছালো হতে হবে, আরো বেশি মানুষের পাশে দাঁড়াতে হবে এবং জনগণের আস্থা অর্জনের এই যাত্রা থামবে না। যারা ভোট কেন্দ্রে গিয়ে আমাদের প্রতি ভালোবাসা ও সমর্থন দেখিয়েছেন, সেটিই আগামী দিনের সবচাইতে মো. পুঁজি। বিজয় মানে জনগণের প্রত্যাশা পূরণের জন্য কাজ শুরু করা।
এমআই/এসএন