এবার হলিউড সিনেমায় ফারহান আখতার
ছবি: সংগৃহীত
১২:৩৫ এএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউডের সীমানা পেরিয়ে এবার হলিউডে অভিনয় করতে যাচ্ছেন ভারতীয় অভিনেতা, নির্মাতা ও প্রযোজক ফারহান আখতার। অস্কারজয়ী পরিচালক স্যাম মেন্ডেস পরিচালিত বহুল প্রতীক্ষিত প্রজেক্ট ‘দ্য বিটলস- অ্যা ফোর ফিল্ম সিনেম্যাটিক ইভেন্ট’-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তাকে।
সনি পিকচার্সের ব্যানারে নির্মিত এই জীবনীভিত্তিক সিরিজধর্মী চলচ্চিত্রে কিংবদন্তি ভারতীয় সংগীতশিল্পী পণ্ডিত রবিশঙ্কর-এর চরিত্রে অভিনয় করবেন ফারহান। ষাটের দশকের বিশ্বখ্যাত ব্যান্ড ‘দ্য বিটলস’-এর সদস্য জর্জ হ্যারিসন-এর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন রবিশঙ্কর। তাদের বন্ধুত্বের গল্পও উঠে আসবে পর্দায়।
চার সদস্যের জীবনভিত্তিক এই প্রকল্পে ব্যান্ডের সদস্যদের চরিত্রে অভিনয় করছেন হ্যারিস ডিকিনসন (জন লেনন), পল মেসকাল (পল ম্যাককার্টনি), জোসেফ কুইন (জর্জ হ্যারিসন) এবং ব্যারি কেওগান (রিঙ্গো স্টার)।

সহ-অভিনেতাদের মধ্যে রয়েছেন সাওয়ার্স রোনান (লিন্ডা ম্যাককার্টনি), জেমস নর্টন (ব্রায়ান এপস্টাইন) এবং আনা সাওয়াই (ইয়োকো ওনো)।উল্লেখ্য, ভারতীয় শাস্ত্রীয় সংগীতকে বিশ্বমঞ্চে তুলে ধরার ক্ষেত্রে পণ্ডিত রবিশঙ্করের অবদান অনস্বীকার্য। তার ব্যক্তিত্ব ও সংগীতচর্চার গভীরতা পর্দায় ফুটিয়ে তোলা নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ।
এবি/টিএ
এবি/টিএ