কুড়িগ্রাম-২ আসনে ভোট কারচুপির অভিযোগ বিএনপি প্রার্থীর
ছবি: সংগৃহীত
১২:৪৬ এএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
কুড়িগ্রামে-২ আসনে ভোট কারচুপি করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপি প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে কায়কোবাদ বলেন, আমাকে পরিকল্পিতভাবে ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে পরাজিত করা হয়েছে। যে কারণে আমি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তাকে অভিযোগ দিয়েছি।
ইউটি/টিএ