© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘নির্ঘুম রাতের পর এক স্বস্তির সকাল’, বিএনপির বিজয়ে বাঁধন

শেয়ার করুন:
‘নির্ঘুম রাতের পর এক স্বস্তির সকাল’, বিএনপির বিজয়ে বাঁধন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১৬ এএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা, আন্দোলন-সংগ্রাম ও নির্বাসনের অধ্যায় পেরিয়ে দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে প্রায় দুই দশক পর সরকার গঠনের পথে এগোচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

নির্বাচন ঘিরে শোবিজ অঙ্গনেও ছিলো উত্তেজনা। সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে বরাবরই সরব অভিনেত্রী আজমেরী হক বাঁধন এবারও প্রতিক্রিয়া জানিয়েছেন এই ফলাফলে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজের সামাজিক মাধ্যমে দুটি ছবি শেয়ার করে বিএনপির বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। পোস্টে লিখেছেন, “এটা আমাদের সবার জন্যই গর্বের মুহূর্ত। সাবাশ বাংলাদেশ। কী এক নির্ঘুম রাত কেটেছে, আর আজকের সকালটা কত সুন্দর, কতটা স্বস্তির।

নিজেকে ভীষণ কৃতজ্ঞ, পরিপূর্ণ ও গর্বিত মনে হচ্ছে।”
নির্বাচিতদের অভিনন্দন জানিয়ে তিনি আরো বলেন, “যারা জিতেছেন, তাদের আন্তরিক শুভেচ্ছা। আর যারা জিততে পারেননি, তাদের বলব— এই অভিজ্ঞতাও এক ধরনের অর্জন। সম্মান ও ঐক্যের সঙ্গে সামনে এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য হওয়া উচিত।

নিজের পোস্টে বোরখা পরা একটি ছবিও শেয়ার করেন বাঁধন। এ প্রসঙ্গে তিনি জানান, এটি তাদের উদ্দেশে, যারা তাকে আগে ‘বোরখা কিনে নেওয়ার’ পরামর্শ দিয়েছিলেন।
অভিনেত্রীর ভাষায়, “ছোটবেলা থেকেই আমি নিয়মিত বোরখা পরি। আমার কাছে এটি শুধু একটি পোশাক— এর বেশি কিছু নয়, কমও নয়।”
সমালোচকদের উদ্দেশে তিনি জানান, ট্রল বা কটু মন্তব্যে তিনি বিচলিত নন।

এবি/টিএ

মন্তব্য করুন