© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভেনেজুয়েলায় ৬ টনের বেশি চিকিৎসাসামগ্রী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

শেয়ার করুন:
ভেনেজুয়েলায় ৬ টনের বেশি চিকিৎসাসামগ্রী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:১০ এএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
যুক্তরাষ্ট্র শুক্রবার জানিয়েছে, মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার এক মাস পর দেশটিকে স্থিতিশীল করতে সহায়তার অংশ হিসেবে তারা ভেনেজুয়েলায় ছয় টনের বেশি চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে।

স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, ২৫টি প্যালেটে—৬ হাজার কেজির বেশি—অগ্রাধিকারভিত্তিক চিকিৎসা সামগ্রী ভেনেজুয়েলার জনগণের কাছে পাঠানো হয়েছে, যা দেশটির ‘স্থিতিশীলতা, পুনরুদ্ধার ও রূপান্তর’ পরিকল্পনার অংশ।

এর আগে মঙ্গলবার ভেনেজুয়েলার তেলশিল্প সম্পর্কিত নিষেধাজ্ঞা আরো শিথিল করার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করে যুক্তরাষ্ট্র।

ভেনেজুয়েলার তেলশিল্পের ওপর নিষেধাজ্ঞায় যুক্তরাষ্ট্রের এই শিথিলতার পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দেশটির তেল খাতে আমেরিকান কম্পানিগুলোর অংশগ্রহণের সুযোগকে আরো বিস্তৃত করা হচ্ছে।

বিশেষ করে তখন, যখন দেশটির রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ তুলে দেওয়া হয়েছে।

টিজে/টিএ 

মন্তব্য করুন