© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

'পরমা সুন্দরী' সুনেরাহ বিনতে কামাল

শেয়ার করুন:
'পরমা সুন্দরী' সুনেরাহ বিনতে কামাল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০৬ এএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। সিনেমা দিয়েই তার অভিনয়ে অভিষেক। প্রথম সিনেমা ন ডরাই দিয়েই অর্জন করে নেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কার। বর্তমানে সিনেমার পাশাপাশি নাটক এবং ওটিটি কনটেন্টেও নিয়মিত অভিনয় করছেন তিনি। বিশেষ করে সাম্প্রতিক সময়ে অভিনেতা আরশ খানের সঙ্গে তাকে বেশি দেখা যাচ্ছে । এ জুটির নাটকগুলোও পাচ্ছে দর্শকপ্রিয়তা। তবে এ জুটিকে নিয়ে প্রেমের গুঞ্জনও উঠেছে। তবে দুজনই এটিকে বেশ কৌশলের সঙ্গে সামলে নিচ্ছেন। নিজেদের মধ্যে শুধুই বন্ধুত্ব ছাড়া আর কিছুই নেই বলেও জানান এ অভিনেত্রী। এ আলোচনার মধ্যেই নতুন আরও একটি নাটকে দেখা গেলো তাদের।



জি-সিরিজের ইউটিউব চ্যানেলে সম্প্রতি মুক্তি পায় ‘পরমা সুন্দরী’ নামে একটি নাটক। এতে দেখা যায় আরশ খান ও সুনেরাহকে। ফের এ জুটির নাটকটি রয়েছে দর্শকাগ্রহে। এটি পরিচালনা করেছেন মোহন আহমেদ। এর কাহিনী লিখেছেন ইশতিয়াক আহমেদ। এ জুটির পাশাপাশি নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, ইমেল হক, আয়েশা সিদ্দিকা, এসএইচ মামুন, মুন্না খান, রেজাউল ইসলাম বিয়াজ, জাবেদ গাজী প্রমুখ। নাটকটি প্রসঙ্গে সুনেরাহ বলেন, এর আগেও আমি মোহন আহমেদের পরিচালনায় একটি নাটকে কাজ করেছিলাম। সেটি থেকে বেশ ভালো সাড়া পেয়েছি। তাই বিশ্বাস ছিল এ নাটকটিও দর্শক আগ্রহে থাকবে। এর গল্প ও উপস্থাপনায় নিজস্ব একটি ধরণ আছে যা সহজেই দর্শকের মনে দাগ কাটে। তাই নাটকটি নিয়ে আমি বেশ আশাবাদী। অভিনেতা আরশ খান জানান, দর্শকের ভালো লাগা ও মন্দ লাগার বিষয় মাথায় রেখেই ‘পরমা সুন্দরী’ নির্মাণ করা হয়েছে। সমকালীন জীবনধারাকে কেন্দ্র করে গল্পটি এগিয়েছে, ফলে চরিত্রগুলোর মধ্যে চেনা মানুষের ছায়া খুঁজে পাওয়া যাবে। কাহিনীর ঘটনাগুলোও দর্শকের কাছে অচেনা বা অবাস্তব মনে হবে না বলে তিনি আশা প্রকাশ করেন। তার বিশ্বাস, সব মিলিয়ে নাটকটি দর্শকের মনে ছাপ ফেলবে। আরশ খান ও সুনেরাহ জুটির আলোচিত নাটকের মধ্যে রয়েছে ‘একজন অন্তর্বর্তীকালীন প্রেমিকা’, ‘কাপল’, ‘৭ দিনের প্রেম’, ‘প্রজাপতি মন’, ‘পাগল প্রেম’, ‘আঁতকা’, ‘সিম্প্যাথি’, ‘হৃদয়ে ফাগুন’, ‘আমি তুমি, তুমি আমি’, ‘শ্যাওলা ফুল’, ‘ফিরে আসা ভালোবাসা’ ইত্যাদি।

টিজে/টিএ 

মন্তব্য করুন