© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজপালের পাশে এবার প্রিয়দর্শন

শেয়ার করুন:
রাজপালের পাশে এবার প্রিয়দর্শন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০৩ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
ঋণ শোধ করতে না পারায় আইনি জটিলতায় জড়িয়ে জেলবন্দি অভিনেতা রাজপাল যাদব এর পাশে দাঁড়ালেন পরিচালক প্রিয়দর্শন। দীর্ঘ দিনের সহকর্মীর বিপদের সময়ে মুখ খুলে তিনি বললেন, “সঠিক শিক্ষা না থাকায় ভুল করে ফেলেছে, না হলে মনটা ভীষণ ভাল।”

প্রায় দু’দশক ধরে রাজপালকে চেনেন প্রিয়দর্শন। একটি সাক্ষাৎকারে পরিচালক জানান, প্রথমবার তাঁকে দেখেছিলেন জঙ্গল ছবিতে, সেখানেই রাজপালের অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন তিনি। তাঁদের প্রথম একসঙ্গে কাজ মালামাল উইকলি। তার পর থেকে পরিচালকের বহু ছবিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে রাজপালকে। প্রিয়দর্শনের কথায়, অভিনেতার আর্থিক টানাপড়েনের বিষয়টি তিনি জানতেন বলেই নিজের আগামী ছবিতে তাঁর পারিশ্রমিক বাড়ানোর জন্য প্রযোজককে অনুরোধ করেন, এবং প্রযোজকও তাতে সম্মত হয়েছেন। এমনকি রাজপালকে বিজ্ঞাপনী ছবিতেও কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি। পরিচালকের স্পষ্ট দাবি, “আমরা ওঁকে বাঁচাতে চাই।”



রাজপালের আইনি সমস্যার সূত্র ‘চেক বাউন্স’ মামলা। এর আগেও আর্থিক জটিলতায় সংশোধনাগারে থাকতে হয়েছে তাঁকে। ২০১৮ সালে ছবি প্রযোজনার জন্য নেওয়া ঋণ নির্দিষ্ট সময়ে শোধ করতে না পারায় তিন মাস কারাবাস করেছিলেন অভিনেতা। সাম্প্রতিক ঘটনার পর বলিউডের একাধিক তারকা তাঁর পাশে দাঁড়িয়েছেন। শুরুতেই সমর্থন জানান সোনু সুদ। পাশাপাশি সমবেদনা ও সমর্থনের বার্তা দিয়েছেন বরুণ ধবন ও জ্যাকি শ্রফ–সহ আরও অনেকে। বিপদের সময়ে সহকর্মীদের এই পাশে দাঁড়ানোই আপাতত রাজপালের জন্য বড় ভরসা হয়ে উঠেছে।

পিআর/টিকে


মন্তব্য করুন