© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গুঞ্জনের মাঝে আইনি নোটিশ, বিপাকে ধানুশ

শেয়ার করুন:
গুঞ্জনের মাঝে আইনি নোটিশ, বিপাকে ধানুশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩৮ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
ভারতীয় অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সঙ্গে বিয়ের গুঞ্জনের মাঝে আইনি বিপাকে দক্ষিণী সুপারস্টার ধানুশ। দীর্ঘ দিন ধরে একটি সিনেমার কাজ আটকে রাখায় আইনি নোটিশ পাঠানো হয়েছে অভিনেতাকে। ক্ষতিপূরণ হিসেবে তারা ধানুশের কাছে ২০ কোটি টাকা দাবি করেছে প্রযোজনা সংস্থা ‘থেনান্ডাল ফিল্মস’।

প্রযোজনা সংস্থার অভিযোগ, ধানুশের অসহযোগিতার কারণে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। ২০১৬ সালে ‘নান রুদ্রান’ নামক একটি সিনেমায় অভিনয়ের পাশাপাশি পরিচালনার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন ধানুশ। এই ছবিতে নাগার্জুন আক্কিনেনি এবং এসজে সূর্যারও থাকার কথা ছিল।

তবে আট বছর পার হলেও ধানুশ ছবিটির কাজ শুরু করেননি। বার বার সময় নিয়েও প্রজেক্টটি পিছিয়ে দেওয়ার অভিযোগে এবার আইনি পদক্ষেপ নিল নির্মাতা প্রতিষ্ঠানটি।

দীর্ঘদিন ধরেই সিনেমা পাড়ায় গুঞ্জন ছিল যে, রজনীকান্তের প্রাক্তন জামাতা ধানুশের সঙ্গে অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের প্রেমের সম্পর্ক চলছে। এমনকি শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুই পরিবারের উপস্থিতিতে তাদের বিয়ে হবে- এমন খবরও ছড়িয়ে পড়ে কিছু সংবাদমাধ্যমে।



তবে বিয়ের খবরটি হেসেই উড়িয়ে দিয়েছেন ম্রুণাল ঠাকুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে কৌতুকের সুরে তিনি বলেন, আজ গায়ে হলুদ, কাল সংগীত অনুষ্ঠান। আপনারা কিন্তু কেউ না খেয়ে যাবেন না! পরক্ষণেই সিরিয়াস হয়ে তিনি যোগ করেন, আমার বিয়ে ঠিক হয়ে গেল, আর আমি নিজেই জানলাম না! নিজের বিয়ের খবর শুনে নিজেই হাসছি।

অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন, তিনি কোনো কিছু লুকিয়ে রাখায় বিশ্বাসী নন। সত্যিই যদি বিয়ের পিঁড়িতে বসেন, তবে সবাইকে জানিয়েই বসবেন। 

এসএন 

মন্তব্য করুন