© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সেমিকন্ডাক্টরের উপাদান উৎপাদনে মহাকাশে কারখানা বানাচ্ছে স্পেস ফোর্জ

শেয়ার করুন:
সেমিকন্ডাক্টরের উপাদান উৎপাদনে মহাকাশে কারখানা বানাচ্ছে স্পেস ফোর্জ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৭ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
যুক্তরাজ্য কার্ডিফভিত্তিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠানস্পেস ফোর্জ মহাকাশে একটি ক্ষুদ্র 'কারখানা' বানিয়ে সেমিকন্ডাক্টরের জন্য উচ্চমানের উপাদান তৈরির উদ্যোগ নিয়েছে। কোয়ান্টাম কম্পিউটার, এআই ডেটা সেন্টার ও প্রতিরক্ষা অবকাঠামোয় ব্যবহারের জন্য বিশেষ ক্রিস্টাল উৎপাদনই তাদের লক্ষ্য।

২০২৫ সালের জুনে, প্রতিষ্ঠানটি ‘ForgeStar-1’ নামে একটি মাইক্রোওয়েভ আকৃতির ক্ষুদ্র কারখানা মহাকাশের কক্ষপথে পাঠিয়েছে। পরীক্ষামূলকভাবে কারখানাটিতে ফার্নেস চালু করা হয়েছে। এটি উৎক্ষেপণ করা হয় স্পেসএক্সের রকেটে। স্যাটেলাইটটি কক্ষপথে ১ হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্লাজমা তৈরি করতে সক্ষম হয়েছে— যা ভবিষ্যতে উন্নতমানের ক্রিস্টাল উৎপাদনে ব্যবহৃত হবে।

কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জোশুয়া ওয়েস্টার্নের ভাষ্য, মাইক্রোগ্র্যাভিটির পরিবেশে উৎপাদিত সেমিকন্ডাক্টর উপাদানের পরমাণুগুলো আরও সুশৃঙ্খলভাবে বিন্যস্ত হয়। এছাড়া মহাশূন্যের প্রাকৃতিক ভ্যাকুয়াম দূষণের ঝুঁকি কমায়, ফলে পৃথিবীর তুলনায় শতগুণ, এমনকি হাজারগুণ বেশি বিশুদ্ধ ক্রিস্টাল উৎপাদন সম্ভব।

তিনি বলেন, এই ধরনের সেমিকন্ডাক্টর ভবিষ্যতে ৫জি টাওয়ার, বৈদ্যুতিক গাড়ির চার্জার এবং আধুনিক উড়োজাহাজের মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তিতে ব্যবহৃত হবে।

পরামর্শক সংস্থা ডেলয়েটের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বৈশ্বিক সেমিকন্ডাক্টর বাজার ২২ শতাংশ বেড়েছে এবং ২০২৭ সালের মধ্যে এটি ১ ট্রিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে পারে। এআই অবকাঠামোর বিস্তার এ প্রবৃদ্ধির বড় কারণ।

এদিকে হার্ভার্ড বিজনেস স্কুলের জ্যেষ্ঠ সহযোগী ডিন ম্যাথিউ ওয়েইনজিয়ার্ল মনে করেন, আগামী এক দশকে ব্যাপক বাণিজ্যিক সাফল্য পাওয়া কঠিন হতে পারে। তবে মহাকাশে পরিচালন ব্যয় কমতে থাকায় ভবিষ্যতে কিছু পণ্যের উৎপাদন অর্থনৈতিকভাবে লাভজনক হওয়া 'অনিবার্য'।

এসকে/টিএ

মন্তব্য করুন