© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সহজ ম্যাচ কঠিন করে জয়ে ফিরল ইংল্যান্ড

শেয়ার করুন:
সহজ ম্যাচ কঠিন করে জয়ে ফিরল ইংল্যান্ড

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৮ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
মিডল অর্ডার ব্যাটারদের দারুণ ব্যাটিংয়ে বড় সংগ্রহের ভিত গড়েছিল স্কটল্যান্ড। তবে ভালো ফিনিশিং দিতে না পারায় তা হয়নি। তবে ছোট পুঁজি নিয়েও ভালো লড়াই করেছেন বোলাররা। শেষ পর্যন্ত ১০ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পেয়েছে ইংল্যান্ড।

ইডেন গার্ডেনসে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে স্কটল্যান্ড। জবাবে ১৮ ওভার ২ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংলিশরা।

লক্ষ্য তাড়ায় তৃতীয় বলেই ফিল সল্টকে হারায় ইংল্যান্ড। সুবিধা করতে পারেননি জস বাটলারও। ১৩ রানে ২ উইকেট হারানোর পর দলের হাল ধরেন ব্যান্টন ও জেকব বেথেল। ৪৫ বলে ৬৬ রানের জুটি গড়েন তারা। ৩২ রান করেছেন বেথেল।




এরপর হ্যারি ব্রুক দ্রুত ফিরলে কারানকে নিয়ে জয়ের পথে এগিয়ে যান ব্যান্টন। ৩৩ বলে ফিফটি পেয়েছেন ব্যান্টন। ভালো শুরু পাওয়া কারান ফিরেছেন ২৮ রান করে।

এর আগে বোলিংয়ে শুরুটা ভালো ছিল ইংল্যান্ডের। তৃতীয় ওভারে জোড়া উইকেট নেন আর্চার। পাওয়ার প্লের শেষ ওভারে উইকেট পেয়েছেন স্যাম কারানও। তাতে ৪২ রানে ৩ উইকেট হারায় স্কটল্যান্ড।

দ্রুত উইকেট হারানোর পর ৭১ রানের জুটি গড়েন টম ব্রুস ও রিচি বেরিংটন। ২৪ রান করেন ব্রুস, আর ৪৯ রান করেন বেরিংটন। পরপর দুই ওভারে এই দুইজন ফিরলে আবারো ধস নামে তাদের ব্যাটিংয়ে। ৩৯ রানে শেষ ৭ উইকেট হারায় তারা।

এমআর/এসএন  

মন্তব্য করুন