© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারত-পাকিস্তানের ‘নো হ্যান্ডশেক’, সূর্য-আগার কণ্ঠে একই সুর

শেয়ার করুন:
ভারত-পাকিস্তানের ‘নো হ্যান্ডশেক’, সূর্য-আগার কণ্ঠে একই সুর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩০ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
২০২৫ এশিয়া কাপ থেকে ভারত-পাকিস্তানের খেলোয়াড় ও অধিনায়কেরা নিজেদের মধ্যে হাত মেলান না। টি-টোয়েন্টি বিশ্বকাপেও কি এর পুনরাবৃত্তি ঘটবে? কাল কলম্বোয় হাইভোল্টেজ ম্যাচের আগে এই প্রশ্নের জবাব দেননি সালমান আলী আগা ও সূর্যকুমার যাদব।

ম্যাচপূর্ব সংবাবদ সম্মেলনে ‘হ্যান্ডশেক’ নিয়ে অস্পষ্টতা রেখেছেন দুই দলের অধিনায়ক। সাংবাদিকদের প্রশ্নে ভারতের অধিনায়ক সূযকুমার বলেন, 'তার আগে করমর্দন নিয়ে পাকিস্তানের অধিনায়কের মন্তব্য ছিল খুবই সংক্ষিপ্ত।'



ভারত যদি প্রস্তুত থাকে, তবে পাকিস্তান কি হাত মেলাতে রাজি হবে? আগার জবাব ছিল, ‘কালই সব পরিষ্কার হয়ে যাবে।’ তবে দুই দলেরই খেলায় মনোযোগ। সূর্য বললেন, ‘আমরা পাকিস্তানের বিরুদ্ধে ভালো ম্যাচের প্রত্যাশা করছি। খেলোয়াড়দের আবেগ নিয়ন্ত্রণ করতে হবে এবং ভালো ক্রিকেট খেলতে হবে। টি-টোয়েন্টি ক্রিকেটে একজন বা দুজন ব্যাটারও ম্যাচের ফলাফল ঘুরিয়ে দিতে পারে।’

সবকিছু একাপাশে রেখে খেলাতে প্রথমে মনোযোগ দেওয়ার কথা বললেন আগাও, ‘খেলাটা ভালো মনোভাবের মধ্যেই হওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবে কী বিশ্বাস করি, সেটা আসলে গুরুত্বপূর্ণ নয়। খেলা যেমন শুরু থেকে খেলা হয়ে আসছে, তেমনভাবেই খেলা উচিত।’

এসকে/টিএ

মন্তব্য করুন