সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু
ছবি: সংগৃহীত
০৮:৪০ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে টানা তিন দিনের ছুটি শেষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে বাংলাদেশ-ভারত উভয় দেশেই এই বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। এতে স্থলবন্দর ব্যবহারকারীদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
ভোমরা কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ১১ ও ১২ ফেব্রুয়ারি ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন আমদানি-রপ্তানিসহ বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
এ ছাড়া শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় ওই দিনও কার্যত বন্ধ ছিল বন্দরের সব ধরনের কার্যক্রম।
তিনি আরও জানান, আজ শনিবার থেকে ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে।
এসকে/টিএ