© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আওয়ামী লীগ আমলের মতো তাণ্ডব দেখতে পাচ্ছি: আসিফ মাহমুদ

শেয়ার করুন:
আওয়ামী লীগ আমলের মতো তাণ্ডব দেখতে পাচ্ছি: আসিফ মাহমুদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৯ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আওয়ামী লীগের ভোট চুরির নির্বাচনের পরে যেমন তাণ্ডব দেখতে পেতাম, ঠিক তেমনই তাণ্ডব দেখতে পাচ্ছি।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় এ মন্তব্য করেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, সারাদেশে ভিন্নমতের উপরে হামলার ঘটনায় আমরা দেখলাম বিএনপি চুপচাপ রয়েছে। দলটির শীর্ষ নেতারা ইনজয় করছে।

সুতরাং এটা চলতে থাকলে এটার পরিণতি কি হয় তা আমরা ২০২৪ সালে দেখেছি। আপনাদের প্রতি আহ্বান থাকবে, এই সন্ত্রাসীদেরকে থামান এবং ব্যবস্থা গ্রহণ করুন।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের সফলতার পর ঠিক ৪-৫ ঘণ্টার পর ভিন্নমত থাকা সত্ত্বেও আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য বৈষম্যবিরোধীর সব নেতাকর্মীরা ভিডিও বার্তার মাধ্যমে আহ্বান জানিয়েছিলাম। আমরা বলেছিলাম, তাদেরকে পুলিশের হাতে তুলে দিন, নিজ উদ্যেগে কারোর বাড়িতে হামলা করবেন না।

তখন বৈষম্যবিরোধীসহ রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিতের জন্য কাজ করেছে।

ঢাকা-৮ আসনের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের পক্ষ থেকে পুনর্গণনার জন্য রিভিউ করেছি। আমরা স্পষ্ট দেখতে পেয়েছি কিভাবে অনিয়ম করা হয়েছে, যার ভয়েজ ও কল রেকর্ড আপনাদের দেখানো হয়েছে। তার নিকট আত্মীয়রা এবং তার স্ত্রী ভোটকেন্দ্রে ঢুকে কীভাবে প্রভাবিত করেছে? আমরা ঢাক-৮ আসনসহ আরো কয়েকটি আসনে পুনর্গণনার আবেদন করব।

আমরা আশা করব নির্বাচন কমিশন এটি সুষ্ঠুভাবে সম্পন্ন করবেন। 

এসকে/টিএ

মন্তব্য করুন