© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করল মস্কো

শেয়ার করুন:
ইরানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করল মস্কো

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৫ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
ইসলামি বিপ্লবের ৪৭তম বার্ষিকীতে অভিনন্দন জানিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুভেচ্ছা বার্তায় তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার পাশাপাশি তেহরানের সার্বভৌমত্ব রক্ষায় মস্কোর সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

মস্কোর ইরানি দূতাবাসের টেলিগ্রাম চ্যানেল অনুসারে পেজেশকিয়ানকে পাঠানো বার্তায় বলা হয়েছে, তেহরানের সঙ্গে মস্কোর সম্পর্ক বন্ধুত্বপূর্ণ এবং প্রতিবেশীসুলভ। রাশিয়া বর্তমান সংকটময় আন্তর্জাতিক পরিস্থিতিতে ইরানের সার্বভৌমত্ব এবং বৈধ স্বার্থ রক্ষার পাশাপাশি দেশের নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টাকে সমর্থন করে।

এছাড়াও কৌশলগত সহযোগিতা ধারাবাহিকভাবে জোরদারের পাশপাশি ইরানের সুখ ও সমৃদ্ধি কামনা করা হয়েছে।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

এমআর/টিএ 

মন্তব্য করুন