© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নানা গুঞ্জন চলছে, আমি কোনো প্রস্তাব পাইনি: তামিম ইকবাল

শেয়ার করুন:
নানা গুঞ্জন চলছে, আমি কোনো প্রস্তাব পাইনি: তামিম ইকবাল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪৭ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
নিজেকে নিয়ে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় তৈরি হওয়া নানা গুঞ্জনকে মিথ্যা বলে জানিয়েছেন সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল।

রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোর রাত ২টার দিকে ফেসবুকে এক পোস্টে এ কথা জানান তিনি। 

তামিম লিখেন, ‘আজ সারা দিনে আমাকে ঘিরে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন দেখতে পেয়েছি। যা পুরোপুরি মিথ্যা। এমন কোনো প্রস্তাব আমি পাইনি। এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি।’


ইউটী/টিএ 

মন্তব্য করুন