© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে যাবেন না বুলবুল

শেয়ার করুন:
বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে যাবেন না বুলবুল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৬ এএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
বহুল আলোচিত ভারত-পাকিস্তান ম্যাচ অবশেষে মাঠে গড়াচ্ছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় গড়াবে সুপার সানডের ধামাকা।

ভারত-পাকিস্তানের গ্রুপ পর্বের এই ম্যাচটি স্টেডিয়ামে বসে দেখার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করে কলম্বো না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিসিবির কর্মকর্তারা ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) এক সভায় অংশ নিতে কুয়েতে থাকা বিসিবি সভাপতি সেখান থেকে সরাসরি ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন।

এর আগে বুলবুল ইঙ্গিত দিয়েছিলেন যে, বিসিবি ও বিসিসিআইয়ের মধ্যে বরফ গলাতে তিনি কলম্বোতে অন্য এশীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ম্যাচটি দেখতে যেতে পারেন। লাহোরে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে পাকিস্তানকে ভারতের বিপক্ষে খেলতে রাজি করাতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। পরে কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই বড় ম্যাচে উপস্থিত থাকার জন্য তিনি আইসিসির পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণও পান।

বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান শনিবার ক্রিকবাজকে বলেন, ‘আমি আমিনুল ইসলামের সঙ্গে কথা বলেছি। বাংলাদেশ যেহেতু খেলছে না, তিনি বলেছেন, ‘শুধু ম্যাচ দেখতে সেখানে কেন যাব?’ তাই তিনি যেতে অস্বীকৃতি জানান।’

তিনি আরও বলেন, ‘হয়তো প্রথমে যাওয়ার কথা বলেছিলেন, কিন্তু পরে বুঝেছেন বাংলাদেশ না খেললে অযথা যাওয়ার কোনো মানে হয় না।’

টিজে/টিএ

মন্তব্য করুন