দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
ছবি: সংগৃহীত
০৭:৩৩ এএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
বিশ্ববাজারে লাগামহীন মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) থেকে সারা দেশে এই নতুন দর কার্যকর হয়েছে।
স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের (তেজাবি স্বর্ণ) সরবরাহ সংকট ও আন্তর্জাতিক বাজারের অস্থিতিশীলতার কারণে এই সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
নতুন দাম অনুযায়ী গতকাল থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২,৬১,০৪০ টাকা, ২১ ক্যারেট ২,৪৯,১৪৩ টাকা, ১৮ ক্যারেট ২,১৩,৫৭৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১,৭৪,৭৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানায়, নির্ধারিত এই বিক্রয়মূল্যের সঙ্গে ক্রেতাকে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি বাধ্যতামূলকভাবে প্রদান করতে হবে। তবে গয়নার নকশা ও মানভেদে মজুরির পরিমাণে ভিন্নতা থাকতে পারে।
এছাড়া পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত দেশের সকল জুয়েলারি প্রতিষ্ঠানে এই দর বহাল থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।
এসএস/এসএন