খামেনির সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প : মার্কো রুবিও
ছবি: সংগৃহীত
০৯:৪০ এএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি করতে আগ্রহী। তিনি বলেন, যদি ইরান সরাসরি আলোচনার প্রস্তাব দেয়, ট্রাম্প সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সঙ্গে বৈঠক করতে রাজি।
রুবিও বলেন, দেশগুলোকে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প যেকোনো ব্যক্তির সঙ্গে দেখা করতে প্রস্তুত। যদি খামেনি আগামীকাল বৈঠকের জন্য এগিয়ে আসে, তিনি তার সঙ্গে বৈঠক করবেন।
এ মাসের শুরুতে গত ৬ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান ওমানের মধ্যস্থতায় মাসকটে পারমাণবিক আলোচনার প্রথম দফা শেষ করেছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, আলোচনাগুলো ছিল শুধু পারমাণবিকবিষয়ক এবং এগুলোতে কোনো হুমকি বা চাপ ছিল না।
রয়টার্সের সূত্রে জানা গেছে, দুই দেশের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা১৭ ফেব্রুয়ারি জেনেভায় অনুষ্ঠিত হবে। ট্রাম্প সতর্ক করেছেন, চুক্তি ব্যর্থ হলে ইরানের জন্য খুব কঠিন ফলাফল অপেক্ষা করবে।
কেএন/এসএন