ইইউতে তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থান ধরে রেখেছে বাংলাদেশ
ছবি: সংগৃহীত
১০:৫৩ এএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
২০২৫ সালে ইউরোপীয় ইউনিয়নের সামগ্রিক আমদানি বেড়েছে ২ শতাংশেরও বেশি। এ সময়ে জোটটিতে সবচেয়ে বেশি তৈরি পোশাক রপ্তানি করেছে চীন। এর পরে দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশের বছর ব্যবধানে জোটটিতে রপ্তানি বেড়েছে প্রায় ৬ শতাংশ।
গেল বছর ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ২ শতাংশেরও বেশি। ২.১০ বছর জুড়ে জোটটিতে রপ্তানি হয়েছে ৯০ বিলিয়ন ডলার।
ইউরোস্ট্যাটের তথ্য বলছে, এ সময়ে জোটটিতে সবচেয়ে বেশি তৈরি পোশাক রপ্তানি করেছে চীন। দেশটির রপ্তানি ১ দশমিক ১৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৬ দশমিক ৫৮ বিলিয়ন ডলারে।
এর পরে দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশের রপ্তানি জোটটিতে বছর ব্যবধানে রপ্তানি প্রায় ৬ শতাংশ ৫.৯৭ বেড়ে দাঁড়িয়েছে ১৯ দশমিক ৪১ বিলিয়ন ডলারে। তবে ২০২৪ সালের ডিসেম্বরের তুলনায় গেল ডিসেম্বরে জোটটিতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১২ শতাংশ ১২.০৫।
তৃতীয় স্থানে থাকা তুরস্কের ক্ষেত্রে রপ্তানি কমেছে ১০ দশমিক ৭৩ শতাংশ। দেশটি রপ্তানি করেছে ৮ দশমিক ৩৪ বিলিয়ন ডলারের তৈরি পোশাক। আর ভারতের রপ্তানি ৭ দশমিক ৯৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৫২ বিলিয়ন ডলারে।
কেএন/এসএন