© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তামান্না ও ফাতিমার পরে বিজয়ের জীবনে নতুন নারী!

শেয়ার করুন:
তামান্না ও ফাতিমার পরে বিজয়ের জীবনে নতুন নারী!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫৬ এএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
ভালোবাসা দিবসে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন বিজয় বর্মা। তামান্না ভাটিয়া ও ফাতিমা সানা শেখ-এর সঙ্গে অতীত সম্পর্ককে পেছনে ফেলে এবার তিনি এক নতুন নারীর সঙ্গে নিজেকে প্রকাশ করেছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি ভাগ করে নায়ক লিখেছেন, “আমার আজীবনের সঙ্গীকে প্রেম দিবসের শুভেচ্ছা।” ছবিতে খুশি আহুজা নামে এক নারীর হাত ধরে আছেন বিজয়।

অনুরাগীরা এই হঠাৎ প্রকাশ্যে প্রেমের ঘোষণা নিয়ে বিস্মিত। ছবিতে দেখা যায়, খুশি আহুজার অ্যাকাউন্টে নেই ব্যক্তিগত ছবি; শুধু ‘মির্জ়াপুর’ সিরিজ়ের চরিত্র ‘লিলিপুট’-এর একটি ছবি এবং “বোকা বানালাম” লেখা আছে। অনেকে জিজ্ঞেস করছেন, এই দুষ্টুমি কি প্রেম দিবসের এক অভিনব ইঙ্গিত।



এর আগে বিজয়ের প্রেমের ইতিহাসও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। ২০২২ সালে ‘লাস্ট স্টোরিজ় ২’ ছবির সেটে তমন্নার সঙ্গে সম্পর্ক শুরু হয়। তবে তমন্না বিয়ে করতে চেয়েছিলেন, আর বিজয় সেই সময়ে প্রস্তুত ছিলেন না। এরপর ফাতিমা সনা শেখের সঙ্গে গুঞ্জন ছড়ায়। সব মিলিয়ে এবার বিজয় স্পষ্ট করে দিয়েছেন, নতুন নারীই তাঁর জীবনের সঙ্গী।

পিআর/এসএন

মন্তব্য করুন