© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রেহমান ডাকাতের অফার ফিরিয়ে দিয়েছিলেন নাগার্জুন!

শেয়ার করুন:
রেহমান ডাকাতের অফার ফিরিয়ে দিয়েছিলেন নাগার্জুন!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০২ পিএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
দক্ষিণের জনপ্রিয় তারকার নাম জড়িয়ে হঠাৎই শুরু হয়েছিল গুঞ্জন। শোনা যাচ্ছিল, বহুল আলোচিত এক ছবিতে ভয়ংকর এক ডাকাত চরিত্রের প্রস্তাব নাকি ফিরিয়ে দিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে বিনোদন অঙ্গনে কৌতূহলের শেষ ছিল না। অবশেষে নীরবতা ভেঙে নিজেই মুখ খুললেন নাগার্জুন । আর তাঁর কথাতেই যেন বদলে গেল আলোচনার সুর।

সাম্প্রতিক সময়ে বক্স অফিস কাঁপানো ছবিটি মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের প্রশংসায় ভাসছে। ছবির নির্মাণশৈলী, অভিনয় এবং গল্পের বিস্তার সব মিলিয়ে তৈরি হয়েছে এক আলাদা আবহ। বিশেষ করে এক দাপুটে ডাকাত চরিত্র নিয়ে আলোচনার ঝড় ওঠে সর্বত্র। ঠিক সেই চরিত্র নিয়েই শোনা যায়, প্রথমে নাকি প্রস্তাব গিয়েছিল নাগার্জুনের কাছে। কিন্তু তিনি নাকি ব্যস্ততার কারণে তা ফিরিয়ে দেন। এই খবরেই শুরু হয় জল্পনা।



তবে নাগার্জুনের বক্তব্য একেবারেই ভিন্ন। তাঁর দাবি, এমন কোনও প্রস্তাবই নাকি তাঁর কাছে আসেনি। বরং তিনি আক্ষেপের সুরেই বলেন, যদি সত্যিই এমন সুযোগ আসত, তবে নিশ্চয়ই ভেবে দেখতেন। ছবিটির প্রশংসা করতেও ভোলেননি তিনি। পরিচালকের কাজ, সহশিল্পীদের অভিনয় সব কিছুকেই তিনি অসাধারণ বলে উল্লেখ করেছেন। বিশেষ করে ওই ডাকাত চরিত্রে যিনি অভিনয় করেছেন, তাঁর পারফরম্যান্সও নাকি তাঁকে মুগ্ধ করেছে।

অন্যদিকে অনুরাগীদের একাংশ কিন্তু ভিন্ন মত পোষণ করছেন। তাঁদের ধারণা, অন্য ছবির শুটিংয়ে ব্যস্ত থাকায় হয়তো সত্যিই সুযোগ হাতছাড়া হয়েছিল। এখন সেই কারণেই বিষয়টি অস্বীকার করছেন অভিনেতা। যদিও এ নিয়ে তিনি আর বিস্তারিত কিছু বলতে চাননি। বরং নিজের আসন্ন শততম ছবির কাজ নিয়েই বেশি উৎসাহী নাগার্জুন। তাঁর মতে, এখন দর্শক আন্তর্জাতিক মানের গল্প দেখতে চান, তাই তাড়াহুড়ো নয়, পরিকল্পনা করেই এগোতে চান তিনি।

সব মিলিয়ে গুঞ্জন, আক্ষেপ আর প্রশংসার মিশেলে নতুন করে আলোচনায় উঠে এলেন দক্ষিণের এই মহাতারকা। একটি চরিত্রকে ঘিরে এত প্রশ্ন, এত কৌতূহল তাই যেন প্রমাণ করে দেয়, পর্দায় তাঁর উপস্থিতি এখনও কতটা কাঙ্ক্ষিত।

পিআর/এসএন

মন্তব্য করুন