© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাগেরহাটে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫

শেয়ার করুন:
বাগেরহাটে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২৭ পিএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
বাগেরহাটের ফকিরহাটে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কে ফকিরহাট বিশ্বরোড মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন: ব্যাংক কর্মকর্তা মানবেন্দ্র নারায়ণ সরকার (৪৫), নাছিমা বেগম (৬০), শিল্পী মণ্ডল ((৪০), রাজিয়া বেগম (৫০), সোনিয়া আক্তার (৩৫), নিরঞ্জন কুমার দাশ (৫০), হালিমা বেগম (৪২), মিনতী রানী ঢালী (৪০), কপিল রায়সহ (৩৫) ১৫ জন।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী বিএম লাইন পরিবহন বিশ্বরোড মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাদারীপুরগামী রূপসী বাসের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১৫ বাসযাত্রী আহত হয়েছেন।

এ দুর্ঘটনার পর পৌনে এক ঘণ্টা ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।
 
বাগেরহাট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. বজলুর রহমান জানান, খবর পেয়ে ফকিরহাট ফায়ার সার্ভিসের একটি দল তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে ৬ নারী ও ৯ পুরুষ রয়েছেন। আহতরা বেশীরভাগ রূপসী বাসের যাত্রী বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, ‘দুটি বাসেরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। বাস দুটিকে সড়কের ওপর থেকে সরিয়ে নেয়া হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

এমআই/টিএ

মন্তব্য করুন