© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনার ৩০ রূপের একটি ২৭০গুণ শক্তিশালী

শেয়ার করুন:
করোনার ৩০ রূপের একটি ২৭০গুণ শক্তিশালী
health-desk
০৯:১৯ এএম | ২৫ এপ্রিল, ২০২০

করোনাভাইরাস ছড়ানোর পর থেকে এটা নিয়ে বিভিন্ন দেশে গবেষণা চলছে। চূড়ান্ত গতিপ্রকৃতি নিরূপণে হিমশিম খাচ্ছেন বিজ্ঞানীরাও। তাদের গবেষণায় পাওয়া যাচ্ছে নতুন নতুন তথ্য।

এবার হতাশাব্যঞ্জক তথ্য দিলেন চীনের ঝেজিয়াং ইউনিভার্সিটির অধ্যাপক লি লেনজুয়ান। তিনি দাবি করেন, করোনাভাইরাসের অন্তত ৩০টি রূপ রয়েছে। ভিন্ন ভিন্ন রূপে এটি বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে সবচেয়ে আক্রমণাত্মক প্রজাতি ২৭০ গুণ শক্তিশালী। তাই এটি রোগীর আক্রান্ত কোষকে অতিদ্রুত মেরে ফেলতে পারে।

এদিকে, চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশে হানা দিয়েছে করোনাভাইরাস। প্রদেশের রাজধানী হারবিনে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় শহরটি লকডাউন করা হয়েছে।

ঝেজিয়াং ইউনিভার্সিটির অধ্যাপক লেনজুয়ান জানান, করোনাভাইরাস ৩০টি জিনগত রূপে পরিবর্তিত হয়েছে বলে তারা গবেষণা করে প্রমাণ পেয়েছেন। বিশ্বের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন রূপে ছড়িয়ে পড়ায় চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

চীনের হ্যাংঝোউ নগরীতে যেখানে বিশ্ববিদ্যালয়টি অবস্থিত সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ১২শ’ মানুষ। বেশকিছু করোনা রোগীর নমুনা পরীক্ষা করে যে করোনাভাইরাসগুলো ধরা পড়েছে তার মধ্যে কমপক্ষে ১৯টি প্রজাতি নতুন। এ ভাইরাসগুলো কখনও কখনও কার্যকারিতার দিক থেকেও ভিন্ন রূপ নিয়েছে বলে লেনজুয়ানের নেতৃত্বাধীন গবেষকরা জানিয়েছেন।

সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাস মানবদেহের কোষের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখতে পারে। এমনকি কোষগুলো একই সঙ্গে ভিন্ন ভিন্ন রূপের ভাইরাস বহন করতে পারে।

 

টাইমস/জিএস

মন্তব্য করুন