© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিয়ে করলেন নাট্য পরিচালক দীপু হাজরা

শেয়ার করুন:
বিয়ে করলেন নাট্য পরিচালক দীপু হাজরা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪৭ পিএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
জনপ্রিয় নাট্য পরিচালক দীপু হাজরা হঠাৎ করে গতকাল অর্থাৎ ভালোবাসা দিবসের দিন বিয়ের পিঁড়িতে বসেন। পারিবারিক আয়োজনে ছোট পরিসরে ঢাকার একটি রেস্টুরেন্টে এ বিয়ে সম্পন্ন হয়। কনে সাথী আক্তার ঢাকা সিটি কলেজের ইংরেজি সম্মান বিভাগের শেষ বর্ষের ছাত্রী। বিয়েটা দু-পরিবারের সমঝোতায় হলেও তাদের দু’জনার সমঝোতা তৈরি হয়েছিলে বছর তিনেক আগে ফেসবুকে।

সেখানেই আলাপচারিতা, একজন আরেকজনকে ভালোবাসা। অতঃপর দুজনে মিলে সিদ্ধান্ত নেন যদি বিবাহ করি সেটা যেন ভালোবাসা দিবসের দিনই হয়। সে মোতাবেকই গতকাল দুপুরে এ বিবাহ সম্পন্ন হয়।

নববধু সম্পর্কে জানতে চাইলে দীপু বলেন, আমাদের বোঝাপড়া ভালো।



ও বেশ কেয়ারিং। আর শেষ কথা স্বামী-স্ত্রীর মধ্যে যদি ছাড় দেওয়ার মনোভাব না থাকে তাহলে সে সম্পর্ক বেশিদূর এগোয় না। আশা করি আমাদের নতুন ও বাকি দিনগুলো ভালোই কাটবে।

তবে একটু মন খারাপ কারণ বর্তমান সময় বিবেচনা ও এই দিনটিকে লক্ষ করে বিয়েটা করায় বড় ধরনের অনুষ্ঠান করা সম্ভব হলো না।

তবে সময় সুযোগে একটি অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে দীপু হাজরার।

এমকে/টিকে

মন্তব্য করুন