© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারত-পাকিস্তান ম্যাচের আগেই প্রেমিকাকে নিয়ে আলোচনায় হার্দিক

শেয়ার করুন:
ভারত-পাকিস্তান ম্যাচের আগেই প্রেমিকাকে নিয়ে আলোচনায় হার্দিক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৬ পিএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের আগেই প্রেমিকাকে নিয়ে আলোচনায় হার্দিক পান্ডিয়া। ভালোবাসা দিবসে প্রেমিকা মডেল মাহিকা শর্মাকে উৎসর্গ করে ট্যাটু করেছেন এই তারকা খেলোয়াড়, যা নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নতুন চর্চা।

ট্যাটু আর্টিস্ট সানি ভানুশালির টিম জানিয়েছে, শুরুতে ক্রিকেটারের ভাবনা ছিল খুব সূক্ষ্মভাবে প্রেমিকাকে ট্রিবিউট দেয়া। কিন্তু আলোচনার পর ধারণাটি আরও গভীর হয়।
 
শুধু একটি অক্ষর নয়, পুরো ডিজাইন তৈরি করা হয়েছে দুটি চিতাবাঘের মোটিফ দিয়ে। একটি চিতা শক্তি আত্মবিশ্বাস ও দৃঢ়তার প্রতীক; অন্যটি প্রথমটির চারপাশে ঘুরে সূক্ষ্মভাবে 'এম' অক্ষরের আকৃতি ধারণ করেছে।

 
নাতাশা স্তানকোভিচের সঙ্গে বিচ্ছেদের পর গায়িকা জেসমিন ওয়ালিয়ার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন হার্দিক পান্ডিয়া। সেই সম্পর্ক ভাঙার পর এবার মডেল ও অভিনেত্রী মাহিকা শর্মার প্রেমে মজেছেন তিনি।
  
জানা গেছে, মাহিকার বেড়ে ওঠা দিল্লিতে। শিক্ষাজীবন শেষে শুরু করেন মডেলিং ও অভিনয়। ২০২৪ সালে জেতেন ইন্ডিয়ান ফ্যাশন অ্যাওয়ার্ডস। এছাড়াও ছোট চরিত্রে অভিনয় করেছেন অস্কারজয়ী নির্মাতা অরল্যান্ডো ভন আইন্সিডেলের 'ইনটু দ্য ডাক' ও ওমঙ্গ কুমারের 'নারেন্দ্র মোদি'-তে। পাশাপাশি বেশ কিছু বড় ব্র্যান্ডের বিজ্ঞাপনচিত্রেও দেখা গেছে তাকে।

এমআই/টিএ

মন্তব্য করুন