© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২

শেয়ার করুন:
কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩২ পিএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
কুমিল্লার দাউদকান্দিতে অটোরিকশাকে ধাক্কা দিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৫ জন। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নোয়াখালী অভিমুখী একটি যাত্রীবাহী বাস উল্টো পথে আসা ব্যাটারি চালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ সময় কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।

গৌরিপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এমআই/টিকে

মন্তব্য করুন