© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন বিদিশা এরশাদ

শেয়ার করুন:
তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন বিদিশা এরশাদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১২ পিএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শুভ কামনা জানিয়েছেন বিদিশা এরশাদ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো একটি খোলা চিঠিতে এ কথা বলেন তিনি।  
 
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বিদিশা এরশাদের কথাগুলো হুবহু তুলে ধরা হলো-
 
প্রিয় তারেক রহমান
 
বিদিশা এরশাদ লিখেছেন,  দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ নিতে যাওয়া আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। এই পথ সহজ ছিল না-তা আমরা সবাই জানি। সময়, ধৈর্য, আত্মসংযম আর রাজনৈতিক প্রজ্ঞার এক দীর্ঘ পরীক্ষার ভেতর দিয়ে আপনাকে যেতে হয়েছে। সেই অভিজ্ঞতা ও উপলব্ধিই আজ বাংলাদেশের জন্য সবচেয়ে প্রয়োজনীয় শক্তি বলে আমি বিশ্বাস করি।
 
তিনি আরও লিখেছেন, একটি দেশ যখন স্থিরতা, আস্থা ও দিকনির্দেশনা খোঁজে তখন নেতৃত্ব শুধু ক্ষমতার বিষয় থাকে না-তা হয়ে ওঠে দায়িত্ব ও প্রত্যাশার ভার।
  
বিদিশা এরশাদ বলেন, আপনার নেতৃত্বে জাতীয় ঐক্য দৃঢ় হবে, গণতান্ত্রিক মূল্যবোধ শক্তিশালী হবে এবং মানুষ আবার রাষ্ট্রের ওপর ভরসা করতে পারবে-এই আশাই করি।
 
নতুন দায়িত্ব পালনের এই শুরুতে আপনার সুস্বাস্থ্য, প্রজ্ঞা ও মানসিক দৃঢ়তা কামনা করি। আপনার নেতৃত্বে বাংলাদেশ একটি শান্ত, ন্যায়ভিত্তিক ও আত্মমর্যাদাশীল ভবিষ্যতের পথে এগিয়ে যাক-এই প্রত্যাশা রইল। শুভকামনাসহ বলেন তিনি। 

এমআই/টিএ

মন্তব্য করুন