© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমাদের পারমাণবিক অস্ত্র তৈরি নিয়ে কাজ শুরু করা উচিত: পোল্যান্ডের প্রেসিডেন্ট

শেয়ার করুন:
আমাদের পারমাণবিক অস্ত্র তৈরি নিয়ে কাজ শুরু করা উচিত: পোল্যান্ডের প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪৯ এএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারল নাওরোকি বলেছেন, তিনি মনে করেন, রাশিয়ার হুমকির মুখে তার দেশের নিরাপত্তা কৌশল পারমাণবিক সক্ষমতার ওপর ভিত্তি করে গড়ে তোলা উচিত। পলিটিকোর প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদন মতে, রোববার (১৫ ফেব্রুয়ারি) পোলসাত টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে পোল্যান্ডের প্রেসিডেন্ট বলেন, তিনি পোল্যান্ডের ‘নিউক্লিয়ার প্রকল্পে’ যোগদানের জোর সমর্থক। তার মতে, আন্তর্জাতিক সব নিয়ম মেনে পারমাণবিক প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলার পথে হাঁটা উচিত।

নাওরোকি বলেন, ‘আমরা সশস্ত্র সংঘাতের সীমান্তে থাকা একটি দেশ। রাশিয়ার আগ্রাসী ও সাম্রাজ্যবাদী মনোভাব সবারই জানা। তাই আমাদের এই লক্ষ্য অর্জনের জন্য কাজ শুরু করতে হবে।’

ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের বিভিন্ন দেশে নিজস্ব পারমাণবিক প্রতিরক্ষা নিয়ে আলোচনা জোরদার হয়েছে।

এমন পরিস্থিতিতে লাতভিয়ার প্রধানমন্ত্রী এভিকা সিলিনা সম্প্রতি বলেন, পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা নতুন সুযোগ তৈরি করতে পারে। অন্যদিকে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস জানান, ইউরোপীয় প্রতিরোধ কাঠামো নিয়ে ফ্রান্সের সঙ্গে আলোচনা চলছে।

তারই ধারাবাহিকতায় নাওরোকি বলেন, ‘রাশিয়া যেকোনো বিষয়েই আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেখাতে পারে।’ তার মতে, তাই নিরাপত্তা জোরদার করা ছাড়া বিকল্প নেই। বিশ্লেষকদের মতে, পোল্যান্ডের এই অবস্থান ইউরোপে নিরাপত্তা নীতির নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে।

এমআর/টিএ 

মন্তব্য করুন