© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অমিতাভ বচ্চন ও শাহরুখের ছেড়ে যাওয়া জুতোয় আমি পা গলাচ্ছি না: হৃত্বিক

শেয়ার করুন:
অমিতাভ বচ্চন ও শাহরুখের ছেড়ে যাওয়া জুতোয় আমি পা গলাচ্ছি না: হৃত্বিক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২৫ এএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
ফারহান আখতার-এর আলোচিত ফ্র্যাঞ্চাইজি ‘ডন’এর তৃতীয় কিস্তি ঘিরে জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছিল, রণবীর সিং-এর বদলে নাকি এবার দেখা যাবে হৃত্বিক রোশন'কে। নির্মাতার সঙ্গে রণবীরের দূরত্ব বাড়ার খবরের পর সেই গুঞ্জন আরও জোরদার হয়।



তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে হৃত্বিক স্পষ্ট জবাব দিয়েছেন। তিনি বলেন, “ক্রমাগত এই জল্পনা আগুনের মতো ছড়িয়ে পড়ছে। স্পষ্ট করে আমি একটাই কথা বলতে চাই, অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের ছেড়ে যাওয়া জুতোয় আমি পা গলাচ্ছি না। তার থেকেও বড় কথা আমার কাছে কখনো এই সিনেমার প্রস্তাব আসেইনি। যা রটছে তা পুরোটাই ভুয়া, ভিত্তিহীন।”

এর আগে রণবীর দাবি করেছিলেন, নির্মাতারা নাকি তার জায়গায় হৃত্বিককেই বেছে নিয়েছেন। উল্লেখ্য, ‘ডন ২’এ ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল হৃত্বিককে, আর একসময় ‘ডন’ চরিত্রে তার নামই ছিল নির্মাতার প্রথম পছন্দ।

এমআর/টিএ 


মন্তব্য করুন