© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বলিউড অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন মাহিরা খান

শেয়ার করুন:
বলিউড অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন মাহিরা খান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩১ এএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউডে কাজের অভিজ্ঞতা নিয়ে একসময় কথা বলতে গিয়ে মাহিরা খান বলেছিলেন, সিনেমা এমন এক শক্তি যা সীমান্তের গণ্ডি পেরিয়ে মানুষকে এক সুতোয় বেঁধে রাখতে পারে। ভিন্ন দেশের শিল্পী, সংস্কৃতি ও ভাষা থাকলেও বড় পর্দার গল্প দর্শকের হৃদয়ে একইভাবে নাড়া দেয়- এমন বিশ্বাসের কথাই উঠে এসেছিল তার বক্তব্যে।

ভারতীয় ছবিতে অভিনয়ের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানান, স্বল্প সময়ের কাজ হলেও তার প্রভাব অনেক দীর্ঘস্থায়ী হতে পারে। বিশেষ করে রইস সিনেমায় তার শান্ত, সংযত উপস্থিতি আজও বহু দর্শকের মনে দাগ কেটে আছে।



অনুরাগীদের কাছে সেটি কেবল একটি চরিত্র নয়, বরং দুই দেশের দর্শকের আবেগের এক মিলনস্থল হয়ে রয়েছে। মাহিরার মতে, ভালো গল্প আর আন্তরিক অভিনয়ই পারে ভৌগোলিক দূরত্ব ভুলিয়ে দিতে।

এসকে/টিএ

মন্তব্য করুন