© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেশের ইতিহাসে বেশি সমর্থন নিয়ে বিরোধীদলে জামায়াত : রেজাউল করিম

শেয়ার করুন:
দেশের ইতিহাসে বেশি সমর্থন নিয়ে বিরোধীদলে জামায়াত : রেজাউল করিম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৭ এএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ সংসদ নির্বাচন-পরবর্তী পরিস্থিতি ও ভোটের নানা অনিয়ম নিয়ে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বিজিত প্রার্থী রেজাউল করিম বলেছেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জনসমর্থন নিয়ে এবার বিরোধী দল হিসেবে আবির্ভূত হয়েছে জামায়াতে ইসলামী।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি নির্বাচনে জয়ী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে অভিনন্দন জানানোর কথা উল্লেখ করে রাজনৈতিক সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করেন।

রেজাউল করিম বলেন, ‘আমি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে ফোন দিয়ে অভিনন্দন জানিয়েছি। যারা নির্বাচিত হয়েছেন, তারা সরকার গঠন করবেন। আমরা কিন্তু বিরোধী দল। বাংলাদেশের ইতিহাসে বেশি সমর্থন নিয়ে বিরোধী দল।’

গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিরোধী দলের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, ‘গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে-বিরোধী দল হচ্ছে সরকারের গুরুত্বপূর্ণ অংশ। সে অংশকে যদি অবরুদ্ধ করা হয়, তাদেরকে যদি আবার দমন-নিপীড়ন চালানো হয়, তাহলে আজকে যেভাবে গণতন্ত্র এগিয়ে যাওয়ার জন্য আমরা অগ্রসর হচ্ছি, সেটা বাধাগ্রস্ত হবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন-জেলা জামায়াতের আমির ও লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের আংশিক) আসনের বিজিত প্রার্থী এসইউএম রুহুল আমিন, সহকারী সেক্রেটারি নাসির উদ্দিন মাহমুদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান ও শহর শিবিরের সভাপতি ফরিফ উদ্দিন প্রমুখ।

কেএন/টিকে


মন্তব্য করুন