© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাবর-শাহীন-শাদাবকে ছেটে ফেলতে বললেন আফ্রিদি

শেয়ার করুন:
বাবর-শাহীন-শাদাবকে ছেটে ফেলতে বললেন আফ্রিদি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৯ এএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
কলম্বোতে ভারতের বিপক্ষে ভরাডুবির পর পাকিস্তান দলে বড় ধরনের পরিবর্তনের দাবি তুললেন সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তিনি সরাসরি বলেন, সিনিয়র ত্রয়ী বাবর আজম, শাহীন আফ্রিদি ও শাদাব খানকে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে একাদশ থেকে বাদ দিয়ে তরুণদের সুযোগ দেওয়া উচিত।

একটি টিভি আলোচনায় আফ্রিদি বলেন, ‘আমার যদি সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকলে শাহীন, বাবর ও শাদাব-তিনজনকেই বসিয়ে দিতাম। নতুন ছেলেদের খেলাতাম, তাদের আত্মবিশ্বাস দিতাম।

একই খেলোয়াড়দের বারবার সুযোগ দিয়ে লাভ কী, যদি তারা বড় ম্যাচে পারফর্মই না করে?’


তিনি আরো বলেন, ‘আমরা অনেক দিন ধরে এই খেলোয়াড়দের দেখছি। প্রত্যেকবার আশা করি বড় ম্যাচে তারা পারফর্ম করবে। তারা সিনিয়র খেলোয়াড়। যদি পারফর্মই না করে, তাহলে বেঞ্চে বসে থাকা জুনিয়রদের সুযোগ না দেওয়ার কারণ কী?’



ভারতের বিপক্ষে ১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাবর আজম মাত্র ৭ বলে ৫ রান করেন।

বড় ম্যাচে তার ধারাবাহিক ব্যর্থতা নিয়ে ইতোমধ্যেই প্রশ্ন উঠেছে।

শাহীন আফ্রিদি বল হাতে ছিলেন সবচেয়ে ব্যয়বহুল। মাত্র ২ ওভারে ৩১ রান দেন তিনি, যার দুটি ওভারেই ১৬ করে রান খরচ হয়। এতে ভারতের ইনিংস শেষ দিকে গতি পায়।

শাদাব খানও অলরাউন্ড পারফরম্যান্সে ব্যর্থ হন। এক ওভারে ১৭ রান দেওয়ার পাশাপাশি ব্যাট হাতে করেন ধীরগতির ১৪ রান।

টিজে/টিকে  


মন্তব্য করুন