© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মুম্বাইয়ের নির্মাণ সংস্থায় কোটি কোটি টাকার অংশীদার অভিষেক!

শেয়ার করুন:
মুম্বাইয়ের নির্মাণ সংস্থায় কোটি কোটি টাকার অংশীদার অভিষেক!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০০ পিএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউড অভিনেতা অভিষেক বচ্চন কেবল সিনেমার দুনিয়াতেই নয়, ব্যবসায়েও নীরবভাবে নিজের অবস্থান তৈরি করেছেন। মুম্বাইয়ের কয়েকটি নির্মাণ সংস্থা, স্টার্ট-আপ থেকে শুরু করে প্রতিষ্ঠিত ব্যবসায় তিনি কোটি কোটি টাকার বিনিয়োগ করেছেন। তবে কৌশলগত পরিকল্পনা নয়, বরং ব্যক্তিগত ব্যবহারের অভিজ্ঞতার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অভিষেক নিজেই জানিয়েছেন, কোনো পণ্যের সঙ্গে ব্যক্তিগত পরিচয় ও ব্যবহার তাকে বিনিয়োগের পথে পরিচালিত করেছে। উদাহরণ হিসেবে তিনি তুলে ধরেছেন ঝাল সসের একটি সংস্থা। ২০১৯ সালে বিশেষ একটি সস ব্যবহার করার পর তিনি তার সঙ্গে পরিচিত হন। পরে প্রতিষ্ঠাতাদের সঙ্গে যোগাযোগ করে বিনিয়োগের প্রস্তাব দেন। যুক্ত হওয়ার পরই সংস্থাটির অগ্রগতি হয়, ২০২২ সালে ১০ লক্ষ আমেরিকান ডলারেরও বেশি ব্যবসা করেছে।



একটি ফুড ডেলিভারি অ্যাপের সাহায্যেও তিনি নতুন সংস্থায় বিনিয়োগের পরিকল্পনা নেন। এছাড়া খেলাধুলা সংক্রান্ত দল ও রিয়্যাল এস্টেটে বিনিয়োগ করেছেন। জানা গেছে, মুম্বাই শহরে তার রিয়্যাল এস্টেট বিনিয়োগের পরিমাণ আনুমানিক ২১৯ কোটি টাকা। অভিনয়ের পাশাপাশি ব্যবসায়িক বুদ্ধিমত্তা, ব্যক্তিগত অভিজ্ঞতা ও স্বাদকে মিলিয়ে অভিষেক নীরবভাবে ব্যবসায়িক রাজত্ব প্রতিষ্ঠা করেছেন।

পিআর/টিকে


মন্তব্য করুন