© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাগেরহাটে যুবদল নেতার বাড়িতে আগুন

শেয়ার করুন:
বাগেরহাটে যুবদল নেতার বাড়িতে আগুন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১৬ পিএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে যুবদল নেতা মো. আলীমুজ্জামান রানার বসতবাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে ইউনিয়নের মান্দ্রা গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

খবর পেয়ে রাতেই থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। আলীমুজ্জামান বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।

অগ্নিকাণ্ডের ভয়াবহতা বর্ণনা করে ভুক্তভোগী আলীমুজ্জামান রানা বলেন, রোববার রাতের খাবার খেয়ে বাড়ির সবাই ঘুমিয়ে পড়ি। রাতের অন্ধকারে একদল দুর্বৃত্ত এসে আমার বাড়িতে ঢুকে কাঠ ও টিনশেডের বসতঘরের চারপাশে আগুন লাগিয়ে দেয়। আগুনের ধোঁয়ায় সবার ঘুম ভেঙ্গে যায়। তখন আমরা জীবন বাঁচাতে ঘর থেকে বাইরে বেরিয়ে আসি। মুহুর্তেই আগুন ঘরে চারিদিকে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নেভায়। ততক্ষণে আমার বসতঘর ও রান্নাঘর পুড়ে পুড়ে যায়। আগুনে টিভি, ফ্রিজ, আসবাবপত্র, বিভিন্ন মালামালসহ ঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান জানান, আগুনে আলীমুজ্জামান রানার ঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। তিনি তার প্রতিপক্ষদের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

ওসি আরও বলেন, 'আধিপত্য বিস্তার নিয়ে ওই এলাকায় একটি পক্ষের সাথে বিরোধ পুরনো। আমরা বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছি। তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো যাবে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

এমআই/এসএন

মন্তব্য করুন