© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাকিস্তানকে হারিয়ে ভারতের জয়ের নায়ক ঈশান কিশানের মন্তব্য

শেয়ার করুন:
পাকিস্তানকে হারিয়ে ভারতের জয়ের নায়ক ঈশান কিশানের মন্তব্য

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩১ পিএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে গতকাল ভারত-পাকিস্তান ম্যাচে ব্যাট করা সহজ ছিল না। তবে মন্থর পিচেই পাকিস্তানের বোলারদের ব্যাট হাতে রীতিমতো শাসন করেছেন ঈশান কিশান।

অভিষেক শর্মার ব্যর্থতা বুঝতেই দেননি এই উইকেটরক্ষক-ব্যাটার। ৪০ বলে ৭৭ রানের ইনিংস খেলা ঈশানই পেয়েছেন ম্যাচের সেরার পুরস্কার। ম্যাচ শেষে সাফল্যের রহস্য জানিয়েছেন তিনি। তার মতে, নিজের দক্ষতায় আস্থা রাখতে পারাটাই আসল কাজ।

ম্যাচ শেষে ঈশান বলেন, 'উইকেট সহজ ছিল না। সবসময় নিজের দক্ষতার ওপর আস্থা রেখে ব্যাট করতে হয়। শুধু বলের ওপর চোখ রেখে যতটা সম্ভব রান তোলার চেষ্টা করেছি। নিজের দক্ষতায় আস্থা রেখেছি। অফ সাইডে শট বাড়ানোর জন্য যথেষ্ট পরিশ্রম করেছি। তারই সুফল পাচ্ছি।'



প্রেমদাসার বড় মাঠে ফিল্ডিংয়ের গ্যাপ খুঁজে শট খেলার চেষ্টা করেছেন ঈশান। ১০টি চার এবং ৩টি ছক্কা দিয়ে সাজানো ইনিংস নিয়ে ইশান বলেছেন, 'এক-দুই রান নেওয়ার ওপরেও জোর দিয়েছি আমরা। এককে দুই বা দুইকে তিন করার চেষ্টা করেছি। আমাদের লক্ষ্য ছিল ১৬০-১৭০ রান তোলা। আমরা জানতাম এমন মন্থর পিচে এই রান বেশ ভালো।'

ভারত-পাকিস্তান লড়াই নিয়ে ঈশান বলেন, 'এই ম্যাচ সব সময় আলাদা। জয়টা শুধু আমাদের জন্যই গুরুত্বপূর্ণ নয়। দেশের জন্যও প্রয়োজন ছিল। ওদের দলে কয়েক জন ভালো স্পিনার রয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে এই জয়টা আমাদের আরও আত্মবিশ্বাসী করবে। পরের ম্যাচগুলোয় কাজে লাগবে।'

এসএস/টিএ

মন্তব্য করুন