© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নারী এশিয়া কাপ রাইজিং স্টার্স / শেষ ওভারের রোমাঞ্চে থাইল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

শেয়ার করুন:
শেষ ওভারের রোমাঞ্চে থাইল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২৪ পিএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
গ্রুপ পর্বের ম্যাচে শেষ ওভারের রোমাঞ্চে থাইল্যান্ডকে তিন উইকেটে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে বাংলাদেশ নারী দল। শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১০৩ রান করে থাইল্যান্ড। জবাবে ১ বল ও তিন উইকেট হাতে রেখেই জয় পায় টাইগ্রেসরা।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের সামনে সুবিধা করতে পারেননি থাই ব্যাটাররা। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন নান্নাপাত কোনছারেনকাই।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন ফাহিমা খাতুন ও শরিফা খাতুন।

লো স্কোরিং ম্যাচে রান তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ইনিংসের মাঝপথে দলকে গুরুত্বপূর্ণ জুটি উপহার দেন অধিনায়ক ফাহিমা ও লতা মণ্ডল।

শেষ ৬ ওভারে ৫ উইকেট হাতে রেখে মাত্র ৩২ রান দরকার ছিল, সেখান থেকে শেষ ওভারে দরকার পড়ে ১২ রানের। মন্থর গতির পিচে যা ছিল প্রায় অসম্ভব। কিন্তু শেষ ওভারের দ্বিতীয় বলে চার ও তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দেন ফারজানা। আর এতে সেরা চারের টিকিট কাটল বাংলাদেশ।

আইকে/টিএ

মন্তব্য করুন