৪ বছর পর বিশ্বকাপে স্টিভেন স্মিথ
ছবি: সংগৃহীত
০৮:৫৬ পিএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
মিচেল মার্শের চোটে 'কাভার' হিসেবে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন স্টিভেন স্মিথ। অধিনায়ক এখন সুস্থ হওয়ার পথে, তবে দেশে ফিরতে হবে না অভিজ্ঞ ব্যাটারের। কারণ পুরোনো চোটে ছিটকে গেছেন জশ হেজেলউড। আর বদলি হিসেবে ডাক পেয়েছেন স্মিথ।
শ্রীলঙ্কার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে স্মিথকে স্কোয়াডে যুক্ত করেছে অস্ট্রেলিয়া। সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার দুপুরে হেজেলউডের বদলি হিসেবে স্মিথকে অনুমোদন দিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইভেন্ট টেকনিক্যাল কমিটি।
এর সৌজন্যে প্রায় ৪ বছর পর আবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সামনে স্মিথ। ২০২২ সালের পর আর এই টুর্নামেন্টে দেখা যায়নি তাকে। ২০২৪ সালের ফেব্রুয়ারির পর মূলত আন্তর্জাতিক টি-টোয়েন্টিই খেলেননি স্মিথ।
তবে এই সময়ে অস্ট্রেলিয়ার ঘরোয়া বিগ ব্যাশ লিগে আলো ছড়িয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার। টুর্নামেন্টের সবশেষ সংস্করণে সিডনি সিক্সার্সের হয়ে ৬ ম্যাচ খেলে প্রায় ৬০ গড় ও ১৬৮ স্ট্রাইক রেটে তিনি করেন ২৯৯ রান।
মার্শ চোটে পড়ায় আগেই শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দিয়েছিলেন স্মিথ। রোববার পাল্লেকেলেতে সবার সঙ্গে অনুশীলনও করেছেন তিনি। সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে একাদশেও সুযোগ পেয়ে যেতে পারেন অভিজ্ঞ এই ব্যাটার।
বিশ্বকাপে এখন পর্যন্ত দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি না জিতলে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে যেতে পারে দলটি।মিচেল মার্শের চোটে 'কাভার' হিসেবে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন স্টিভেন স্মিথ। অধিনায়ক এখন সুস্থ হওয়ার পথে, তবে দেশে ফিরতে হবে না অভিজ্ঞ ব্যাটারের। কারণ পুরোনো চোটে ছিটকে গেছেন জশ হেজেলউড। আর বদলি হিসেবে ডাক পেয়েছেন স্মিথ।
শ্রীলঙ্কার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে স্মিথকে স্কোয়াডে যুক্ত করেছে অস্ট্রেলিয়া। সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার দুপুরে হেজেলউডের বদলি হিসেবে স্মিথকে অনুমোদন দিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইভেন্ট টেকনিক্যাল কমিটি।

এর সৌজন্যে প্রায় ৪ বছর পর আবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সামনে স্মিথ। ২০২২ সালের পর আর এই টুর্নামেন্টে দেখা যায়নি তাকে। ২০২৪ সালের ফেব্রুয়ারির পর মূলত আন্তর্জাতিক টি-টোয়েন্টিই খেলেননি স্মিথ।
তবে এই সময়ে অস্ট্রেলিয়ার ঘরোয়া বিগ ব্যাশ লিগে আলো ছড়িয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার। টুর্নামেন্টের সবশেষ সংস্করণে সিডনি সিক্সার্সের হয়ে ৬ ম্যাচ খেলে প্রায় ৬০ গড় ও ১৬৮ স্ট্রাইক রেটে তিনি করেন ২৯৯ রান।
মার্শ চোটে পড়ায় আগেই শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দিয়েছিলেন স্মিথ। রোববার পাল্লেকেলেতে সবার সঙ্গে অনুশীলনও করেছেন তিনি। সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে একাদশেও সুযোগ পেয়ে যেতে পারেন অভিজ্ঞ এই ব্যাটার।
বিশ্বকাপে এখন পর্যন্ত দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি না জিতলে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে যেতে পারে দলটি।
আইকে/টিএ