খারাপ সংবাদের অপেক্ষায় বাবর ও শাহীন
ছবি: সংগৃহীত
১০:৪৬ পিএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের হারের পর সিনিয়র খেলোয়াড়দের পারফরম্যান্সে অসন্তুষ্ট টিম ম্যানেজমেন্ট। দেশটির সংবাদমাধ্যম জিও নিউজের খবর নামিবিয়ার বিপক্ষে পাকিস্তানের পরের ম্যাচে বাবর আজম ও শাহিন আফ্রিদিকে বেঞ্চে বসানো হতে পারে।
জিও নিউজের দাবি, নামিবিয়ার বিপক্ষে পাকিস্তান দলে দুই থেকে তিনটি পরিবর্তন আসতে পারে। বেঞ্চে থাকা খেলোয়াড়দের সুযোগ দিয়ে নিজেদের প্রমাণ করার কথাও ভাবছে ম্যানেজমেন্ট। কলম্বোতে আগামী বুধবার নিজেদের চতুর্থ ম্যাচ খেলবে পাকিস্তান। ইতোমধ্যে দলটির প্রস্তুতি শুরু হয়ে গেছে। পাকিস্তান দলের মুখপাত্র জানিয়েছেন, আজ খেলোয়াড়রা বিশ্রামে রয়েছেন।
সাবেক চ্যাম্পিয়নদের সুপার এইটে পৌঁছাতে এই ম্যাচে জয় খুবই জরুরি। তবে বৃষ্টিতে ম্যাচের ফল ভেস্তে গেলেও পাকিস্তান পরের রাউন্ডে উঠতে পারবে।

ভারতের বিপক্ষে হতাশাজনক ব্যাটিং ও বোলিংয়ের পরই একাদশে পরিবর্তনের আলোচনা শুরু হয়েছে। রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচে স্পিন সহায়ক উইকেটে আগে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। কিন্তু ভারতের ইশান কিশানের ঝড়ো অর্ধশতকে ভারত ৫ উইকেটে ১৭৫ রান তোলে। রান তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। শেষ পর্যন্ত ১৮ ওভারে মাত্র ১১৪ রানেই গুটিয়ে যায় তারা।
ভারতের বিপক্ষে স্পিন আক্রমণের ওপর ভরসা করেছিল পাকিস্তান, কার্যত নে পরিকল্পনা ব্যর্থ হয়েছে। আবরার আহমেদ তিন ওভারে ৩৮ রান এবং শাদাব খান এক ওভারেই ১৭ রান খরচ করেন কেউই উইকেট পাননি।
ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা চিরপ্রতিদ্বন্দ্বীতের বিপক্ষে দলের হারকে খারাপ দিন বলে উল্লেখ করেছেন।
এসএস/টিএ