© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ১৫

শেয়ার করুন:
গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে  আহত অন্তত ১৫

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২০ এএম | ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
গোপালগঞ্জে ঢাকামুখী একটি ট্রাক ও খুলনাগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে ঢাকা-খুলনা মহাসড়ক।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া এলাকায় দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ঢাকামুখী ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী সোহাগ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে উভয়ের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

পরবর্তীতে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। দুর্ঘটনাকবলিত যানবাহন সড়কের উপর থাকায় প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। উদ্ধারকাজ শেষে যানবাহন সরিয়ে নেয়ার পর ঢাকা-খুলনা মহাসড়কে চলাচল স্বাভাবিক হয়।

এমআর/টিএ 

মন্তব্য করুন