© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া কে এই মন্ত্রী নিতাই রায় চৌধুরী?

শেয়ার করুন:
সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া কে এই মন্ত্রী নিতাই রায় চৌধুরী?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০১ পিএম | ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
বিএনপির ভাইস চেয়ারম্যান ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উপদেষ্টা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিতাই রায় চৌধুরী ১ লাখ ৫০ হাজার ১৮০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার মুশতারশেদ বিল্লাহ পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৮০৭ ভোট।

আজ মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। সেখানে সংস্কৃতিমন্ত্রী হিসেবে শপথ নেন নিতাই রায় চৌধুরী। আগামী ৫ বছর দক্ষ, অভিজ্ঞ ও প্রবীন এই রাজনীতিবিদের হাতেই থাকবে বাংলাদেশের সংস্কৃতি বিকাশের গুরু দায়িত্ব।

নিতাই রায় চৌধুরী ১৯৪৯ সালে মাগুরার মহম্মদপুরের হাটবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার স্ত্রী ঝুমা রায় চৌধুরী। এই দম্পতির নিপুণ রায় চৌধুরীসহ ২ পুত্র ও ৩ কন্যা আছে। নিপুণ নিজেও বিএনপির রাজনীতিতে সক্রিয়।

নিতাই ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত হন। তিনি ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। দায়িত্ব পালন করেন মন্ত্রীর মর্যাদায় মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে।

এরপর তিনি ২ মে ১৯৯০ থেকে ৯ সেপ্টেম্বর ১৯৯০ সাল পর্যন্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও ৯ সেপ্টেম্বর ১৯৯০ থেকে ৬ ডিসেম্বর ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

এরশাদ সরকারের পতনের পর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিয়ে বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিতাই রায় চৌধুরী ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে, ২০০১ সালের অষ্টম, ২০০৮ সালের নবম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে মাগুরা-২ আসন থেকে পরাজত হয়েছিলেন। তবে সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিতাই রায় চৌধুরী বিপুল ভোটে জয় লাভ করেন।

উল্লেখ্য, সদ্য বিদায়ী অন্তবর্ত সরকারের হয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তার স্থলাভিষিক্ত হবেন নিতাই রায় চৌধুরী।

এমকে/টিএ

মন্তব্য করুন