© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খুলনায় নির্বাচন নিয়ে বিতর্কের জেরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

শেয়ার করুন:
খুলনায় নির্বাচন নিয়ে বিতর্কের জেরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১৩ এএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
খুলনার তেরখাদায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিতর্কের জের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মধুপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই প‌ক্ষের ১০ জন খুলনা মে‌ডি‌কে‌ল ক‌লেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

স্থানীয়রা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনের বিজয়ী বিএনপি প্রার্থী আজিজুল বারী হেলাল ও ১১ দলীয় জোট প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসেনকে নিয়ে আলোচনার একপর্যায়ে দুই দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয় প‌ক্ষের ১০ জন আহত হন।

তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল্লাহ জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এসএস/টিএ

মন্তব্য করুন